অভূতপূর্ব ঘটনা। মুর্শিদাবাদ বিধানসভা ভোটে তৃণমূলকে সমর্থন ঘোষণা সমাজবাদী পার্টির
দি নিউজ লায়নঃ অভূতপূর্ব ঘটনা। শেষ পর্যন্ত বিধানসভা নির্বাচনে এই প্রথম শাসক দল তৃণমূল কে পুরোপুরিভাবে ভোটে সমর্থন করবে বলে এক সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল সমাজবাদী পার্টি। এই ব্যাপারে মুর্শিদাবাদ জেলা সমাজবাদী পার্টির সভাপতি তুষার কান্তি চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন," আমরা বিজেপি কে প্রতিহত করতে তৃণমূল কংগ্রেস কে সমর্থন করার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সেইমতো আমাদের এই ভাবনা তৃণমূল সুপ্রিমো তথা মুর্শিদাবাদ জেলার নেতৃত্ব কেও জানিয়ে দিয়েছি"। প্রসঙ্গত, গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি তৃণমূলের বিপক্ষে মুর্শিদাবাদ জেলার ২২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি কেন্দ্রে তাদের প্রার্থী দাঁড় করিয়েছিলো। সেক্ষেত্রে চূড়ান্ত ফলাফল ভোটের নিরিখে ৬-৭ শতাংশ ভোট পেয়েছিল সমাজবাদী পার্টি।
এইবার তৃণমূলকে তারা সমর্থন করায় স্বাভাবিকভাবেই ওই ভোটের শতাংশ তৃণমূলের ভোটবাক্সে গিয়ে জমা হবে বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল। পাশাপাশি এদিনের এই ঘটনায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহের খান বলেন," বিজেপিকে রুখতে আমাদেরকে যারা নিঃস্বার্থভাবে সহযোগিতা করতে চাই তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। বাকিটা রাজ্য নেতৃত্ব দেখবে"।
Post a Comment